Synopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Bangla program, including news from Australia and around the world. - , ;
Episodes
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া ক্যাশ রেট ৪.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৩৫ শতাংশ করেছে
05/05/2026 Duration: 05minসদ্য পাওয়া খবরে জানা গেছে, রিজার্ভ ব্যাঙ্ক অফ অস্ট্রেলিয়া (RBA) অফিসিয়াল ক্যাশ রেট ৪.১০ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৩৫ শতাংশ করেছে, যা .২৫ শতাংশ পয়েন্ট বৃদ্ধি। এটি এই বছর রিজার্ভ ব্যাঙ্কের টানা তৃতীয়বার বৃদ্ধি যা নগদ হারকে ২০২৪ স্তরে ফিরিয়ে এনেছে৷ মার্চ মাসে মুদ্রাস্ফীতি বেড়ে ৪.৬ শতাংশ হয় যা ২০২৩ সালের পর থেকে সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাথে যুক্ত জ্বালানির দাম বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ধারনা করা হচ্ছে। (সুত্রঃ আলেকজান্দ্রা কোস্টার/এসবিএস নিউজ)
-
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে বিজেপি-র জয়, ধরাশয়ী তৃণমূল কংগ্রেস
05/05/2026 Duration: 08minভারতের পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস ধরাশায়ী হয়েছে। রাজ্য বিধানসভার দুই-তৃতীয়াংশ আসন জিতেছে বিজেপি।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: জাপানের প্রধানমন্ত্রীর অস্ট্রেলিয়া সফর; খনিজ সম্পদ চুক্তি নিয়ে আলোচনা হতে পারে
04/05/2026 Duration: 03minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৪ মে, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
বাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবর: ভারতের পাঁচ রাজ্যের বিধানসভার ভোটের ফল প্রকাশ হতে যাচ্ছে আজ
04/05/2026 Duration: 11minবাংলাদেশ ও ভারতের সাম্প্রতিক খবরগুলো শুনতে উপরের অডিও প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশে কলকারখানা পুনরায় চালু করার ঘোষণা দিলেন তারেক রহমান
02/05/2026 Duration: 06minবাংলাদেশে বিগত কয়েক বছরে বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো চালু করা হবে বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঢাকায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক সমাবেশে তিনি জানিয়েছেন, এর জন্যে তাঁর সরকার ইতোমধ্যেই পদক্ষেপ গ্রহণ করেছে।
-
The first report into an antisemitism Royal Commission has been published. What does it say? - ইহুদিবিদ্বেষ ও সামাজিক সংহতি নিয়ে রয়্যাল কমিশনের প্রকাশিত প্রতিবেদনে কী বলা হয়েছে?
01/05/2026 Duration: 08minThe Royal Commission on Antisemitism and Social Cohesion has tabled its interim report, just two months after the commission was launched. Lead commissioner Virginia Bell says the commission has not identified any security issues requiring urgent or immediate action. But the report makes fourteen initial recommendations, including the implementation of nationally consistent gun laws. - কমিশন গঠনের মাত্র দুই মাসের মধ্যেই ইহুদিবিদ্বেষ ও সামাজিক সংহতি নিয়ে Royal Commission on Antisemitism and Social Cohesion তাদের অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে। প্রধান কমিশনার ভার্জিনিয়া বেল বলেছেন, এখন পর্যন্ত এমন কোনো নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত হয় নি, যার জন্য জরুরি বা তাৎক্ষণিক পদক্ষেপ প্রয়োজন। তবে প্রতিবেদনটিতে ১৪টি প্রাথমিক সুপারিশ করা হয়েছে; এর মধ্যে রয়েছে সারা দেশে একই ধরনের (জাতীয়ভাবে সমন্বিত) বন্দুক আইন বাস্তবায়নের প্রস্তাব।
-
সিডনিতে বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার বৈশাখী মেলা ১৪৩৩ উদযাপিত
01/05/2026 Duration: 13minসিডনির ফেয়ারফিল্ড শো গ্রাউন্ডে গত ২৬ এপ্রিল ২০২৬, রবিবার অনুষ্ঠিত হলো বৈশাখী মেলা। বঙ্গবন্ধু কাউন্সিল অস্ট্রেলিয়ার ৩১তম এই বৈশাখী মেলায় ছিল ব্যাপক জনসমাগম।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: ইহুদিবিদ্বেষ ও সামাজিক সংহতি বিষয়ক প্রতিবেদনের ১৪টি সুপারিশের মধ্যে পাঁচটি গোপন রাখা হয়েছে
01/05/2026 Duration: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ১ মে, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
এ সপ্তাহের খবর: আসন্ন ফেডারেল বাজেটে সাম্প্রতিক মূল্যস্ফীতির অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: বিরোধীদল
01/05/2026 Duration: 09minআজ শুক্রবার, ১ মে-তে প্রচারিত অস্ট্রেলিয়ার এ সপ্তাহের জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সংবাদ শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: জেট প্লেনের জ্বালানির রপ্তানি পুনরায় শুরু করতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন পেনি ওং
30/04/2026 Duration: 03minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ৩০ এপ্রিল, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
“আমার বাবা আর মা, ওরা আমাকে ভালোমতো শিখাইছে বাঙালি খাবার খাইতে, গল্প করতে, একটু নাটক দেখতে”
29/04/2026 Duration: 08minসম্প্রতি নিউ সাউথ ওয়েলসে মিনিস্টার’স স্টুডেন্ট কাউন্সিলের ২০২৬ সালের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত মাহিকা রহমান। নিউ সাউথ ওয়েলস-এর ক্যামডেন কাউন্সিলের কাউন্সিলর এলিজা রহমান এবং আশিক রহমানের একমাত্র কন্যা, এলিজাবেথ ম্যাকার্থার হাই স্কুলের দশম শ্রেণীর এই শিক্ষার্থী কথা বলেছেন এসবিএস বাংলার সঙ্গে।
-
সংবাদবিষয়ক কনটেন্টের জন্য চুক্তি করতে বাধ্য করা হবে টেক জায়ান্টদের
29/04/2026 Duration: 05minসামাজিক যোগাযোগমাধ্যম কোম্পানিগুলোকে তাদের প্ল্যাটফর্মে অস্ট্রেলীয় সংবাদবিষয়ক কনটেন্ট ব্যবহার করার জন্য আরও বেশি অর্থ প্রদান করতে বাধ্য করা হবে—যদি না তারা সংবাদমাধ্যমগুলোর সঙ্গে চুক্তিতে পৌঁছায়। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজি ‘নিউজ বার্গেইনিং ইনসেনটিভ’-এর জন্য নতুন খসড়া আইনে এই পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। এখন শুনুন এ-সম্পর্কিত একটি প্রতিবেদন।
-
কমিউনিটি: সিডনি-র অপেরা হাউসে উদযাপিত হলো বাংলা নববর্ষ
29/04/2026 Duration: 07minঅস্ট্রেলিয়ার সিডনি অপেরা হাউস বিশ্বের অন্যতম আইকনিক স্থাপনা। এই মঞ্চে দাঁড়িয়ে বিশ্বজুড়ে নানা সংস্কৃতি তাদের পরিচয় তুলে ধরেছে। যতদূর জানা জানা যায়, এ-বছর প্রথমবারের মতো এই অপেরা হাউসে উদযাপিত হলো বাংলা নববর্ষ, যেখানে প্রবাসী বাংলাদেশিদের স্বপ্ন, আবেগ আর সংস্কৃতির এক মিলন ঘটেছে। এ উপলক্ষ্যে এসবিএস বাংলা-র সঙ্গে কথা বলেছেন এই আয়োজনের অন্যতম আয়োজক এবং বাংলাদেশ লেডিজ ক্লাব অস্ট্রেলিয়া-র প্রেসিডেন্ট রাহেলা আরেফিন। সাক্ষাৎকারটি গ্রহণ করেছেন সুজন চক্রবর্তী।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দেওয়া ভাষণে ন্যাটোর প্রশংসা করেছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস
29/04/2026 Duration: 04minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ২৯ এপ্রিল, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
কমিউনিটি: মেলবোর্নের ফেডারেশন স্কয়ারে সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল ও জমজমাট বাংলা নববর্ষ উদযাপন
28/04/2026 Duration: 14minপ্রতিবছরের মতো আবারো বাংলা নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে গত ২৬ এপ্রিল মেলবোর্নে পালিত হয় সাউথ এশিয়ান ফেস্টিভ্যাল। এবার এটি পালিত হলো মেলবোর্নের ফেডারেশন স্কয়ারের উন্মুক্ত প্রাঙ্গনে। এই ফেস্টিভ্যালের মূল উদ্যোক্তা অস্ট্রেলিয়া-বাংলাদেশ কালচারাল এক্সচেঞ্জ।
-
টি-২০: নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮২ রান তাড়া করে দারুণ জয় পেল বাংলাদেশ
28/04/2026 Duration: 05minতিন ম্যাচের সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা দলে আলোচনা
28/04/2026 Duration: 03minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ২৮ এপ্রিল, ২০২৬ এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
বাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবর: বাংলাদেশে গণভোটের রায় বাস্তবায়নে চাপ; ট্রাম্পের বক্তব্যের নিন্দা ভারতের
27/04/2026 Duration: 11minবাংলাদেশ এবং ভারতের সাম্প্রতিক খবর, ২৭ এপ্রিল, ২০২৬; শুনতে উপরের অডিও প্লেয়ারে ক্লিক করুন।
-
এসবিএস বাংলা শীর্ষ খবর: 'গণ অভিবাসনের' বিরুদ্ধে পলিনের বিক্ষোভ, বিপরীতে বর্ণবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ডাক
27/04/2026 Duration: 05minঅস্ট্রেলিয়ার জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের জন্য আজ ২৭ এপ্রিল, ২০২৬-এর এসবিএস বাংলা শীর্ষ খবর শুনতে উপরের অডিও-প্লেয়ারটিতে ক্লিক করুন।
-
Australians warned to vaccinate against fast-spreading flu variant - দ্রুত ছড়িয়ে পড়া নতুন ফ্লু ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা নেওয়ার জন্য অস্ট্রেলিয়ানদের সতর্ক করা হয়েছে
24/04/2026 Duration: 05minInfectious disease specialists are urging everyone to get a flu vaccination to try to prevent a repeat of last year which saw Australia experience a record number of deaths from influenza. More than 1,700 people died and there were more than half-a-million confirmed cases. Health experts say low vaccination rates are contributing to the higher case numbers. They're warning this year could be even worse because of the spread of influenza subclade K or Super-K. - গত বছর অস্ট্রেলিয়ায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হয়ে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটেছিল। সে সময়ে ১,৭০০ জনেরও বেশি মানুষ মারা যান এবং ৫ লাখেরও বেশি সংক্রমণ নিশ্চিত হয়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, কম টিকাগ্রহণের হারই সংক্রমণ বাড়ার অন্যতম কারণ। এদিকে তারা সতর্ক করে বলেছেন, ইনফ্লুয়েঞ্জার সাবক্লেড K বা ‘সুপার-K’ ছড়িয়ে পড়ার কারণে এ বছর পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এ বছরে যাতে গত বছরের মতো পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সবাইকে ফ্লুর টিকা নেওয়ার আহ্বান জানিয়েছে সংক্রামক রোগ বিশেষজ্ঞরা।